কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সমারোহে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।বাংলাদেশের এই ছবি প্রচুর প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছে কলকাতার দর্শকমহলে।
সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। দরিদ্র কৃষকদের জীবিকার লড়াইকে তুলে ধরে ছবিটি নির্মাণ করেছেন মহম্মদ কাইয়ুম। ছবিটি বাংলাদেশে প্রথম মুক্তি পেয়েছে গত ৪ নভেম্বর। এটি পরিচালকেরও প্রথম ছবি।
ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এই পূর্ণদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সঙ্গীত পরিচালনায় সাত্যকি বন্দ্যোপাধ্যায়।
নন্দনে ‘হাওয়া’ প্রদর্শনের আগে শুক্রবার বেলা ১১টায় দেখানো হয়েছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই ছবি, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এ দিন নন্দনের প্রেস কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির পরিচালক মহম্মদ কাইয়ুম বলেছেন, ‘এটি আমার প্রথম ছবি। বিদেশের মাটিতেও প্রথম ছবি। ছবিটি আপনাদের ভালো লাগলে আমি ধন্য হব।’
পরিচালক বলেন, ‘এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের চিরকালীন জীবনসংগ্রামের আখ্যান। যেখানে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, লোকজ ঐতিহ্য এবং বিরূপ প্রাকৃতিক পরিবেশে হাওরের জল ও কাদায় মাখা প্রান্তিক মানুষের গল্প বলা হয়েছে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




